• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণার মদনে চার উপজেলার আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল হালনাগাদ কর্মসূচি অনুষ্ঠিত বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুন-কে ফুলেল শুভেচ্ছা জানালেন মুর্শেদুল ইসলাম জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা ময়মনসিংহে সাক্ষরতা ও কর্মদক্ষতা উন্নয়ন এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় তরুণদের প্রশিক্ষণ উদ্বোধন ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার দুই ম্যাচ অনুষ্ঠিত, কোয়ার্টার ফাইনালে হালুয়াঘাট ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ময়মনসিংহে শ্যামা পূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের সঙ্গে পূজা উদযাপন কমিটির মতবিনিময় যশোর থেকে আগত শিল্প-সংস্কৃতিমনা অতিথিদের পদচারণায় মুখর খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা ডেঙ্গু প্রতিরোধে নেত্রকোণায় সচেতনতামূলক র‍্যালি ও প্রচারপত্র বিতরণ সাবেক এমপি এমএ মান্নানের বিরুদ্ধে ল্যাপটপ চুরি মামলা, চার্জশিট দেয়নি পুলিশ জগন্নাথপুরে সৈয়দ রেজওয়ান আহমদ ও শাহজাহান মিয়ার জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি

মধ্যনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name / ২২৬ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

 

মধ্যনগর প্রতিনিধি:

মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামে স্বর্ণা মনি (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত স্বর্ণা মনি ওই গ্রামের আলেফ নূরের স্ত্রী।

শনিবার (৭ জুন) দুপুরে তাদের নিজ বসত ঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার রাত অনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে, পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিবুর রহমান বলেন, “ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd