• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক রংপুরে নিউ জুম্মাপাড়া পাকার মাথা ব্যবসায়ী কমিটির নবগঠিত কমিটি গঠন ​শুভ দাস হত্যা মামলা: পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার, মূল রহস্য উন্মোচন অসুস্থ চাঁদপুর জেলা অটো চালক দলের সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে আফজাল হোসেন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন নিয়ামতপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এফএলএন কার্যক্রম দেখলেন অধিদপ্তরের কর্মকর্তা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, ফেসবুকের ভিডিও দেখে পাশে দাঁড়াল শেরপুর জেলা প্রশাসন হামার বাড়ি ঠাকুরগাঁও সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা রাসুল (সা.) সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত

রংপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান, কেডিসি রোডে পুলিশের ব্যাপক তৎপরতা

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি:

রংপুর মহানগরীকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে কেডিসি রোডের রেলগেট সংলগ্ন এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

সোমবার বিকেল ৫টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ-এর সার্বিক দিকনির্দেশনায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসি, মাহিগঞ্জ জোন মোঃ অলিউর রহমান এবং এসি, পরশুরাম জোন মোঃ জোবায়ের ইসলাম। অভিযানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-এর সদস্যরা অংশ নেন।

পুলিশ জানায়, অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল মাদক কারবারি ও মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, মাদক পরিবহন ও বিস্তার প্রতিরোধ এবং মাদকের সঙ্গে সম্পৃক্ত অপরাধ নিয়ন্ত্রণ করা।

এছাড়া মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হচ্ছে বলে জানানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীতে মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মাদক উদ্ধার এবং সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে অভিযান, নজরদারি ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd