• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট পুরাতন কারাগারের জায়গার ভবিষ্যৎ নির্ধারণে জনমতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে— ডক্টর এম এ মোশতাক জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন আযম খান সরকারি কমার্স কলেজের দুই কৃতি শিক্ষার্থী মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ অসহায় সীমার পাশে আলো মিডিয়া গ্রুপ, সেলাই মেশিন উপহার দিলেন সাংবাদিক ছানু সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপে সাঁথিয়ায় ভাতা কার্ড পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি কুরুচিপূর্ণ পোস্টের আড়ালে ‘ব্ল্যাকমেইল’, ঠাকুরগাঁও আপডেট পেইজের মূল অ্যাডমিন শাওন ডিবির জালে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে- এমপি তাহসিনা রুশদীর লুনা সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান

রানীগঞ্জে স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ২০৫ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক:
স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় রানীগঞ্জ ডি এস আলিম মাদ্রাসার হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কাওছার তালুকদার সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসাইন।

স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক মোঃ কাওছার তালুকদার গত এক বছরের কার্যক্রমের পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বিজয়, শিক্ষা বিষয়ক সম্পাদক খালিদ হাসান, সদস্য হাম্মাদ সানী প্রমুখ। ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন আহম্মদ হোসাইন কাইপ এবং সালমান আহমদ।

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লব অগ্রনায়ক জামাল উদ্দিন বেলাল, রানীগঞ্জ কলেজ সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মিসলুর রহমান, রানীগঞ্জ ডি এস আলিম মাদ্রাসার মসজিদের ইমাম ও খতিব মাওলানা শেখ আব্বাস আলী, ইসলামী আন্দোলন জগন্নাথপুর উপজেলা সভাপতি আবু তাহের, জগন্নাথপুর উপজেলা স্টুডেন্টস্ কেয়ার সাধারণ সম্পাদক আলী হোসেন খান, সমাজসেবক মাহমুদুল হাসান তুহিন প্রমুখ।

বক্তারা সংগঠনের প্রশংসা করে বলেন, স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট এসোসিয়েশন ন্যায় ও নীতির ভিত্তিতে কাজ করছে। এ ধারা অব্যাহত থাকলে সংগঠনটি ভবিষ্যতে আরও অগ্রগতি অর্জন করবে। তারা সংগঠনের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সবাইকে ধন্যবাদ জানিয়ে
শেষে মাওলানা শেখ আব্বাস আলীর পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। পরে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd