• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সিলেটের গোয়াইনঘাটে সড়ক পথে চাঁদাবাজি: ৮ ছাত্রদল কর্মী শোকজ পাটগ্রাম সীমান্তে পুশইনের ১২ জনকে রাতের আঁধারে ফেরত নিল বিএসএফ শিবগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩, মদ ও হাসুয়া জব্দ মীরপুরের গড়গড়িতে ইউপি সদস্যের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ৩২১ বছরের ঐতিহ্যবাহী বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দির পরিদর্শনে ট্রাস্টি তাপসী দত্ত নওগাঁর নিয়ামতপুর কৃষকের নিকট বিএমডিএ’র ভূগর্ভস্থ পানি বিক্রি প্রায় অর্ধকোটি টাকার পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও অনুদানের চেক বিতরণ কেন্দুয়া ও আটপাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার রংপুরের শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেপ্তার

শিবগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩, মদ ও হাসুয়া জব্দ

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলা ও এক যুবককে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছয় বোতল বিদেশি মদ ও একটি ধারালো হাসুয়া জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সদাশিবপুর চৌধুরীপাড়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে খোকন (৩৮) ও নাহিদ ইসলাম রিপন ভুট্টু (৩২)। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর কামারপাড়া এলাকায় অভিযান চালায় শিবগঞ্জ থানা-পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচজন পালানোর চেষ্টা করেন। স্থানীয় রিমন আলী (২১) তাঁদের আটকানোর চেষ্টা করলে খোকন ধারালো হাসুয়া দিয়ে তাঁর বুকের বাঁ পাশে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে তিন বোতল সিগ্রামস রয়্যাল স্ট্যাগ ও তিন বোতল আইকনিক হোয়াইট বিদেশি মদ এবং কাঠের হাতলযুক্ত একটি ধারালো হাসুয়া জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।
পরে রাত প্রায় ২টার দিকে অভিযান চালিয়ে খোকন ও নাহিদ ইসলাম রিপন ভুট্টুকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অজ্ঞাত নামা জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৪(ক) এবং দণ্ডবিধির ১৪৩, ৩২৬, ৩০৭, ১৮৬, ৩৩২, ৩৫৩ ও ৩৪ ধারায় মামলা হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার
ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বাকি দুই অজ্ঞাতনামা আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd