• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান নেত্রকোণায় জন্মাষ্টমী উদযাপনে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা পূর্বধলায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু শেরপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী র‍্যালি-আলোচনায় মুখর রাণীশংকৈল, নতুন প্রজন্মকে নজরুল চর্চার আহ্বান

শীঘ্রই প্রাথমিক শিক্ষার নতুন রূপরেখা দৃশ্যমান হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনা শক্তিশালী বলে মন্তব্য করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, শীঘ্রই এ বিষয়ে নতুন রূপরেখা দৃশ্যমান হবে।

রবিবার বিকেলে রংপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট-পিটিআইতে রংপুর বিভাগের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে আয়োজিত দিনব্যাপী কর্মশালা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর স্বল্পতা দূরীকরণে সরকার কাজ করছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং প্রকল্প চালু এবং বিনামূল্যে পোশাক সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষক বদলি প্রক্রিয়া সহজীকরণ, আধুনিক শিক্ষা পদ্ধতিতে পাঠদান কর্মসূচি চালু এবং নতুন শিখন পদ্ধতি বাস্তবায়নেও সরকারের বেশ কিছু পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী, পরিচালক প্রশাসন মোঃ কামরুল হাসান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক আজিজুর রহমান সহ জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd