জুয়েল হক, ডোমার উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে গোলাপী আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা (ভাটিয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাবার বাড়ির টিনের ঘরের বাঁশের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় গোলাপী আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।