• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
টঙ্গীতে ৪০৭ পিস ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি নয়ন বেগম গ্রেপ্তার চিলাহাটিতে মাদক বিক্রির সময় গ্রাম পুলিশের হাতে ১ মাদক কারবারি আটক একটি সাইকেল, এক তরুণের স্বপ্ন এবং বাংলাদেশের পথে ৬৪ জেলার গল্প ​খুলনায় বাসা থেকে ৩ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার, আটক-৩ কাশিমনগরে হারুন মিয়ার উদ্যোগে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নেত্রকোণায় জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন অটোরিকশাচালক রুমন হত্যা: তিন আসামি গ্রেপ্তার, আঁখক্ষেত থেকে মরদেহ উদ্ধার সিংড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে দিল প্রশাসন ডিমলায় স্টিল ব্রিজে ভয়ংকর গর্ত, ঝুঁকিতে হাজারো মানুষ, বিপদের মাঝে ও যাতায়াত শেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে ১০৮ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ, বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী প্রদান

শেরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম শেরপুর প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি মোতাবেক শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, শেরপুরের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশীদ পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।

এ সময় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, শেরপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংবাদকর্মী, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম, আদর্শ ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানবতার জন্য সর্বোত্তম পথনির্দেশনা। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নতুন প্রজন্মের মাঝে মহানবী (সা.)-এর জীবন ও দর্শন ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তাঁরা মহানবীর আদর্শকে ব্যক্তিজীবন ও সামাজিক জীবনে অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন, শেরপুর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় আয়োজিত এ অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে আলোকিত হয়ে সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd