• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ হারাল এক যুবক

Reporter Name / ২৭৯ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল এক যুবকের। নিহতের নাম সাদেক হোসেন (২৪)। ঘটনাটি ঘটে ৪ জুলাই রাত ১০.৩০ মিনিটের সময় সাতকানিয়া চরতি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ঘোনা পাড়া এলাকায় । সে ঐ এলাকার আবুল হোসেনের পুত্র। চাষাবাদই তার একমাত্র পেশা বলে জানা যায়। স্থানীয়রা জানান, বেশকিছুদিন যাবৎ পাহাড়ী এলাকা হতে বনু হাতির একটি দল মানুষের বসতী এলাকায় চলে আসে এবং সেখানে উৎপাত করতে থাকে। নিহত সাদেক স্থানীয় দোকান হতে মালপত্র ক্রয় করে একা একা নিজ গৃহের দিকে রওনা হন। তখন সে একটি বন্য হাতির সামনে পড়ে। আর ঐ হাতি তাকে শুড় দিয়ে পেচিয়ে মাটিতে আছড়ে মারে। তাতেই গুরুতর আহত হন চাষাবাদকারী সাদেক। খবর পেয়ে লোকজন তাকে বাশঁখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কালেই সে ইহলোক ত্যাগ করেন। এমন মর্মান্তিক মৃত্যুতে এলকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd