• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
এ.এন প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান বাঘায় ১০ শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি, উপহার হিসেবে অভিভাবকদের দেওয়া হলো মোবাইল ফোন চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে পিকআপ ভ্যান উপহার মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া সাইবার মামলার আসামি হেলাল ঠাকুরগাঁও ডিবির জালে, রয়েছে ৫ মাদক মামলা রামপালে ৫২ পরিবারের শিশু পুনরায় বিদ্যালয়মুখী, নেপথ্যে ওয়ার্ল্ড ভিশনের বিকল্প আয়ের সুযোগ ও সুনিবিড় পর্যবেক্ষণ ঠাকুরগাঁওয়ে ১৩৯ নারী উপকারভোগীর ইউপিজি গ্র্যাজুয়েশন সম্পন্ন নিয়ামতপুরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ফলাফল শূন্য ডিমলায় ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৫ জোড়া বেঞ্চ বিতরণ বটিয়াঘাটায় যুবদল নেতা লিটনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সাভারে ছাত্রদল নেতার মৃত্যু, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগাছা থেকে নিখোঁজ এক কিশোরীকে উদ্ধারে সাভারে পুলিশের অভিযানের সময় ছাত্রদল নেতা মনোয়ারুল ইসলাম বকশী (৩০) নিহত হওয়ার ঘটনায় পীরগাছা থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় ঢাকা ও রংপুরে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) কনক রঞ্জন বর্মণ, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওসমান আলী এবং কনস্টেবল প্রশান্ত কুমার ও সুমী আক্তার। তাঁরা কিশোরী উদ্ধারে পরিচালিত অভিযানে ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরী গত ২৩ জুলাই নিখোঁজ হয়। এ ঘটনায় তাঁর বাবা মিন্টু মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে প্রযুক্তির সহায়তায় কিশোরীর অবস্থান সাভারে শনাক্ত করে পুলিশ।
এরপর গত বৃহস্পতিবার গভীর রাতে এসআই কনক রঞ্জন বর্মণের নেতৃত্বে পীরগাছা থানার নয় সদস্যের একটি দল সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) স্টাফ কোয়ার্টারে যায়। অভিযানে সাভার থানা-পুলিশের সদস্যরাও ছিলেন।
পুলিশের ভাষ্য, অভিযান চলাকালে ভবনের ছাদ থেকে কিছু পড়ার শব্দ শুনে পুলিশ সদস্যরা সেখানে যান। পরে মনোয়ারুলকে গুরুতর আহত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তবে নিহতের পরিবারের অভিযোগ, মনোয়ারুলকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তাঁর ভাই মমদেল হোসেন বলেন, নিখোঁজ কিশোরীর সঙ্গে তাঁর ভাইয়ের ভাগনে শাহরিয়ার কবির সৌমিকের সম্পর্ক ছিল। তাঁরা স্বেচ্ছায় বিয়ে করে সাভারে অবস্থান করছিলেন।
মমদেল হোসেনের অভিযোগ, কিশোরীকে উদ্ধারের সময় তাঁর বাবা মিন্টু মিয়াসহ আরও একজন পুলিশের সঙ্গে সেখানে যান। তাঁদের একজন পুলিশের পোশাক পরেছিলেন। ছাদে মনোয়ারুলের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।
পরিবারের এই অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
মনোয়ারুলের মৃত্যুর পর গত শনিবার সকালে স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ পীরগাছা থানার সামনে নিয়ে এসে বিক্ষোভ করেন। পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ঘটনার তদন্তে ঢাকা ও রংপুরে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। অভিযানে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
মনোয়ারুল ইসলাম বকশী সাভার থানা ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ হাতীবান্ধা গ্রামে। পরিবার নিয়ে তিনি সাভারে বসবাস করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd