• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ অসহায় সীমার পাশে আলো মিডিয়া গ্রুপ, সেলাই মেশিন উপহার দিলেন সাংবাদিক ছানু সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপে সাঁথিয়ায় ভাতা কার্ড পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি কুরুচিপূর্ণ পোস্টের আড়ালে ‘ব্ল্যাকমেইল’, ঠাকুরগাঁও আপডেট পেইজের মূল অ্যাডমিন শাওন ডিবির জালে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে- এমপি তাহসিনা রুশদীর লুনা সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সিংড়ায় শুকাশ ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ রাজু আহমেদ, আলোচনায় উন্নয়ন-জনসম্পৃক্ততা

সুনামগঞ্জ-৩ আসনে জনগণের আস্থা সৈয়দ তালহা আলম

Reporter Name / ২৪৪ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

প্রভাষক জাহিদ হাসান, নিজস্ব প্রতিবেদক:

বিএনপি নেতৃত্বাধীন ১২ দলীয় জোটের অন্তর্ভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম। তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়তের প্রার্থী।

এরআগে ২০২২ সালে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন তালহা আলম। এ নির্বাচনে আ.লীগ প্রার্থীর আধিপত্যের নির্বাচনে তিনি সামান্য ভোটে পরাজিত হন। তবে এবার ভোটের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই মাঠে সরব আছেন তিনি।

জানা যায়, ২০২০-২১ সালে করোনাকালীন, ২০২২ সালের বন্যা এবং ২০২৪ সালে ঘূর্ণিঝড়ে তালহা আলম নিঃস্বার্থভাবে ২ কোটি টাকারও অধিক অনুদান নিজস্ব তহবিল থেকে জনগণের দোয়ারে পৌঁছে দেন। এছাড়াও যুব উন্নয়ন এবং ক্ষুদ্র সাহায্যের মাধ্যমে অনেক বেকার যুবককে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেন। যার ফলে দলমত নির্বিশেষে জগন্নাথপুর-শান্তিগঞ্জে সৈয়দ তালহা আলমের তরুণদের একটি বলয় আছে।

সৈয়দ তালহাকে নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমেও বেশ সরব ভূমিকায় আছেন তার সমর্থকরা। তারা এবার সুনামগঞ্জ-৩ আসনে তালহা আলমকে এমপি হিসেবে দেখতে চান।

সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুস শহীদ জামালাবাদী বলেন, তালহা আলম হচ্ছেন আমাদের পরীক্ষিত ও মেধাবী প্রার্থী। ২০২২ সালে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও আমরা জানি কীভাবে ইভিএম কারচুপি হয়েছিল। এবার আমরা আগের চেয়ে শক্তিশালী এবং প্রত্যাশা করছি, বিএনপির প্রতীকে তালহা আলম জয়ী হবেন।

সৈয়দ তালহা আলম বলেন, করোনাসহ সকল দুর্যোগে জনগণের পাশে থেকেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। বিএনপির দুঃসময়ে ১২ দলীয় জোট এক কাতারে থেকে যুগপৎ আন্দোলন করেছি। ঢাকা-সিলেটসহ সর্বত্র আমি নিজে মাঠে ছিলাম। ড. মাহ্দী আমিনের মাধ্যমে ৩১ দফা কর্মসূচির ওপর প্রশিক্ষণ নিয়েছি। তাই, রাজনৈতিক প্রেক্ষাপটে সুনামগঞ্জ-৩ আসন এখন জমিয়তের অধিকারের আসনে পরিণত হয়েছে। আশা করি, জনগণ তাদের পরীক্ষিত প্রার্থীকেই মূল্যায়ন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd