• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন

হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

Reporter Name / ৩৯ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচি ও রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকায় জমি চাষের সময় পাওয়ার টিলার উল্টে মো. মানিক মিয়া (৪৪) নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে থানচি ও রুমা দুই উপজেলার সীমান্তবর্তী ৩ নং গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পাগলঝিরিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। চীনা বাদাম চাষের উপযোগী করতে জমিতে হালচাষ করার সময় উঁচু-নিচু ভূমিতে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলারটি উল্টে যায়। এতে চালক মানিক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইঞ্জিনচালিত নৌকায় করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিবুর রহমান (আরএমও) তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মানিকের স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর সদর উপজেলার হেতিমপুর, খিলবাইছা এলাকায়। তার বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি অস্থায়ীভাবে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজার এলাকায় বসবাস করতেন।

এদিকে নিহতের মরদেহ তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুরে পাঠানোর জন্য বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd