• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়ায় প্রাইভেটকারে লুকানো ১৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪ স্বপ্ন বুনে স্বাবলম্বিতার পথে: হস্তশিল্পে নারী উদ্যোক্তা তপতী দেবনাথ ছবির মাঝখানের বক্তব্য রাখছেন এম এ করিম ইবনে মছব্বির ইউপি কার্যালয়ে হামলা ও টাকা ছিনতাইয়ে, মতির বিরুদ্ধে রাণীশংকৈল থানায় অভিযোগ বরানগরে লরির ধাক্কায় ঝরল দুই শিশুর প্রাণ, আহত বাবা; বি.টি. রোডে তীব্র ক্ষোভ প্রধানমন্ত্রীে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জগন্নাথপুরে নৌকা ডুবিতে ২ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ আরো ২ ডিমলায় তিস্তা ও বুড়িতিস্তা প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী: বছরের শেষেই পাইলট প্রকল্পের আশা রংপুর জেলা স্টেডিয়ামে কর্মরত সাংবাদিকদের জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ, ২-২ গোলে ড্র ডিমলায় শিক্ষা, যোগাযোগ ও মানবিক সহায়তার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

৮ জুলাই ‘কমিউনিটি প্যারামেডিক দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান

Reporter Name / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন (BCPA)-এর উদ্যোগে ৮ জুলাই ‘কমিউনিটি প্যারামেডিক দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়েছে।
এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক আবু হানিফ বলেন, কমিউনিটি প্যারামেডিকরা দেশের তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাতৃ ও শিশুস্বাস্থ্য, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জরুরি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁদের অবদান দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী ও মানবিক করে তুলছে।
তিনি আরও বলেন, এই দিবসের মূল উদ্দেশ্য হলো কমিউনিটি প্যারামেডিকদের পেশাগত মর্যাদা, দক্ষতা ও অবদানকে জাতীয়ভাবে তুলে ধরা এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ করা।
দিবসটি উপলক্ষে দেশের সকল কমিউনিটি প্যারামেডিক, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন (BCPA) সকল কমিউনিটি প্যারামেডিককে “কমিউনিটি প্যারামেডিক দিবস-২০২৬”-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd