• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরা প্রেসক্লাবের নারী সদস্য নিউজ প্রেজেন্টার কুমি ক্যানসারে আক্রান্ত: চিকিৎসার সহায়তা চেয়ে আবেদন ছেলেকে জবাই করে হত্যার ৪১ দিন পর পিতাকে গুলি করে হত্যা সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজিসহ ৬ ডাকাত গ্রেপ্তার ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত ৫ জন খুলনায় নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে আছে পানি: বাড়ছে এডিস মশা ও ডেঙ্গু সংক্রমণের তীব্র আতঙ্ক ​ বগুড়ায় দিনদুপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় মাথায় ছুরিকাঘাত; প্রধান আসামি রাতুলসহ গ্রেফতার ৩ হাতীবান্ধায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে আটক করেছে পুলিশ পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত পুঠিয়ায় চাকরি দেওয়ার নামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা ও জমি আত্মসাতের অভিযোগ কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ছেলেকে জবাই করে হত্যার ৪১ দিন পর পিতাকে গুলি করে হত্যা

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:

খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দূর্জনীমহল এলাকায় আক্তার ঢালী (৬০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
নিহত আক্তার ঢালী ওই এলাকার বাসিন্দা মৃত মতলব ঢালীর ছেলে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, এর মাত্র ৪১ দিন আগে গত ১৫ আগস্ট রাতে আক্তার ঢালীর ছেলে জয় ঢালী (২৭)কেও একই এলাকায় কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়।
এর আগে ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রূপসা উপজেলার শহীদের মোড় এলাকায় জয় ঢালীর ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৬ থেকে ৭ জন হেলমেট পরিহিত দুর্বৃত্ত মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে জয় ঢালীর ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ছেলেকে হত্যার ৪১ দিন পর এবার একই পরিবারের পিতা আক্তার ঢালীকে গুলি করে হত্যার ঘটনায় রূপসাসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পরপর বাবা ও ছেলেকে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd