কলমেঃ শামীমা আক্তার মীম
যাও যদি হারিয়ে কোটি তারাদের ভিড়ে,
আমি তারা হয়ে খুঁজে নিব তোমায় সেই অজানার ভিড়ে।
যাও যদি ভেসে সমুদ্রের শেষ সীমানায়,
আমি ঢেউ হয়ে খুঁজে নিব তোমায় অজানা সেই প্রান্ত সীমানায়।
যাও যদি হারিয়ে ওই ঋতুদের গুঞ্জনে,
আমি বাহারি রং এ খুঁজে নিব তোমায় সেই অনেক রূপের মাঝে।
যাও যদি হারিয়ে ওই পাখিদের মাঝে,
আমি সুর হয়ে খুঁজে নিব তোমায় সেই অজানা গানেরই মাঝে।
যাও যদি হারিয়ে ওই ফুলেদের মাঝে,
আমি ভ্রমর হয়ে খুঁজে নিব তোমায় মিষ্টি সুবাসের মাঝে।
যাও যদি হারিয়ে ওই সাতরঙ্গার মাঝে,
আমি রং হয়ে খুজে নিব তোমায় বিশাল আকাশের মাঝে।
ভুলে যদি যাও আমায়,
আমি স্বপ্নের মায়া জাল বেধে দিব তোমায়।