• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
  • [gtranslate]

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খুলনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৩৮ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি, খুলনা

খুলনা মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আজ ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব হোসাইন শওকত। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মোঃ আনিসুজ্জামান শিকদার। সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) জনাব আব্দুল হাই মোহাম্মদ আনাস।আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবনাদর্শ, মানবতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য তাঁর অসামান্য অবদান তুলে ধরেন। তাঁরা বলেন, রাসূল (সা.) এর আদর্শ অনুসরণই পারে সমাজ থেকে অন্যায়, অবিচার ও অনৈতিকতা দূর করতে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।উল্লেখ্য, মসজিদটি বিভাগীয় কমিশনার কার্যালয় কমপ্লেক্সের অভ্যন্তরে অবস্থিত, যেখানে নিয়মিত ধর্মীয় ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd