• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

উর্মিলা আঁখিমনি’র দুটি কবিতা

Reporter Name / ১০৫ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

তুমি আচমকা হাওয়া

আমি যখন বেজায় বিষন্ন,
জানালার ধারে বসে,হাতে এক কাপ ধুয়ো উড়ন্ত
গরম গরম চা।
তুমি তখন আচমকা,
জানালার রেলিং ভেদ করে আসা মৃদুমন্দ হাওয়া,নিমিষেই বয়ে গেলে হৃদয় জুড়ে।

তৎক্ষনাৎ বুঝি জানান দিলে,
আমি একা নই,আমি নিভৃত হৃদয়,
তুমি স্পন্দিত ধুকপুকানি।

তুমি কাদম্বিনী

সন্ধ্যা রাতে হুট করে,
নিভে গেলো মোমের আলো, চেয়ে দেখি এমন কাজ,
করল এসে বোকা বাতাস।
ভয়ে বিভোর আমি,
কানে এলো গর্জন করছো,
তুমি হয়ে কাদম্বিনী, নিমিষেই ভয় কেটে গেলো।
তৎক্ষনাৎ বুঝি জানান দিলে,
আমি একা নই,
আমি নিভৃত হৃদয়,
তুমি স্পন্দিত ধুকপুকানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd