• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন

এই দেশ এই মাটি আমাদের, এখানে কোনো সন্ত্রাসীদের ঠাঁই হবে না — বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, এই দেশ এই মাটি আমাদের। এখানে কোনো সন্ত্রাসীদের ঠাঁই হবে না। সবাইকে বিচারের আওতায় আনা হবে। প্রবাস থেকে টাকা দিয়ে ককটেলবাজি, সন্ত্রাস বরদাশত করা হবে না। কঠোরভাবে তা দমন করা হবে।

তিনি আরও বলেন, বারবারের নির্বাচিত জনপ্রতিনিধি লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলার ওপর সন্ত্রাসী হামলার তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। অচিরেই বিশ্বনাথ-ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হবে।

তিনি (১৪ নভেম্বর শনিবার) সন্ধ্যায় লামাকাজি ইউনিয়নের চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলায় আহত কবির হোসেন ধলা মিয়াকে দেখতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির আহমদ, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিএনপি নেতা কামরুল ইসলাম বাদশা, জয়নাল আবেদীন, মাহতাব উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী তাজ উদ্দিন আহমদ মধু মিয়া ও আবু বক্কর সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এটিএম নুর উদ্দিন, ইকবাল হোসেন, দিলোয়ার হোসেন, নুর মিয়া মেম্বার, বাদশা মিয়া, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, রুমেল আলী, আমির আলী, আব্দুল কাইয়ুম, আঙ্গুর আলী মেম্বার, তারেক আহমদ, নিজাম উদ্দিন, ইলিয়াস মিয়া, আফতাব মিয়া, মনছুর আহমদ, জাকির আহমদ, সুলতান আহমদ, আনোয়ার মিয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, ছাত্রদল নেতা নাঈম আহমদ, তামজিদ আহমদ, রিজু আহমদ, আশিক আলী, শরিফ আহমদ ও মকিদ খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd