• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাঁশখালীতে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ খুলনা নগরীতে একই দিনে পৃথক দুটি হত্যাকাণ্ড, ৮০ বিঘা এলাকা থেকে দুই লাশ উদ্ধার ঝিনাইদহে অভিযান চালিয়ে ১৬৫২ বোতল ফেন্সিডিল ১জনকে আটক করেছে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প‌ গোপালগঞ্জে ডিবি পুলিশের বিশাল সাফল্য: ৬৪ হাজার পিস ইয়াবাসহ বিলাসবহুল মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ২ কুড়িগ্রামে প্রথমবারের মতো নৌযান শুমারি উদ্বোধন বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই: ডা. জাহেদ উর রহমান খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনা ২৩ নম্বর ওয়ার্ডের শুভেচ্ছা র‌্যালি ও জনসভা জনভোগান্তি নিরসনে নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি জেলা ভূমি বরাদ্দ কমিটির সভা অনুষ্ঠিত

ওসি বুলবুলের নেতৃত্বে বালিয়াডাঙ্গীতে ৪৫০০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা এলাকায় বালিয়াডাঙ্গী থানার এসআই শাহারিয়ার সরকার মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই শীর্ষ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে । এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) ভোর ৬টা ২০ মিনিটে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বুলবুল ইসলাম-এর নেতৃত্বে বালিয়াডাঙ্গী থানার এসআই শাহরিয়া সরকারসহ থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বালিয়াডাঙ্গী থানাধীন ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদ্রাসা বাজার সংলগ্ন তীরনই নদীর ব্রিজের পশ্চিম পাশে পুলিশ চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয়। এ সময় নেকমরদ থেকে বালিয়াডাঙ্গীর দিকে আসা একটি ১০০ সিসি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তিকে পুলিশ থামার সংকেত দেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা ধাওয়া করে মোঃ আলিমুদ্দীন (৪৮), পিতা-মৃত ঝরকয়া মোহাম্মদ এবং মোঃ দর্শন আলী (৮০), পিতা-মোঃ সুহান আলী—উভয় সাং-বড় পলাশবাড়ী (সরকারি বস্তি), থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও—কে আটক করতে সক্ষম হন। অপর একজন পালিয়ে যায়।

পরবর্তীতে আটক ব্যক্তিদের হেফাজত থেকে তল্লাশি চালিয়ে সর্বমোট ৪ হাজার ৫০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে বালিয়াডাঙ্গী থানা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা নং-২০/১৭৮, তারিখ-১৯/০৮/২০২৬ খ্রিস্টাব্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ বুলবুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বালিয়াডাঙ্গী থানা এলাকায় মাদক ব্যবসা ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিসহ মাদক কারবারিদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমান জানান, জেলা পুলিশের সার্বিক দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসা, পরিবহন ও বিস্তারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ জানিয়েছে, মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd