• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

কবিতাঃ  অপেক্ষা

Reporter Name / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 

কলমেঃ  সাইদা আক্তার কল্পনা 

 

 

ঘাড় ঘুরিয়ে হঠাৎ দেখতে পেলাম তোমাকে

প্রথম আমি অবাক হয়ে দেখছিলাম

সেই পনর বছর আগের মতই কাঁদে একটা ব্যাগ ঝুলিয়ে উসকো খুষকো চুলে দাঁড়িয়ে আছো

শুধু চুলগুলোতে কিছুটা পাক ধরেছে- চেহারার কিছুটা পরিবর্তন মৌনতাটা তেমনি

 

দাঁড়ানোর ভঙ্গিটাও আগের মত ই

হঠাৎ ডেকে উঠলাম সীমান্ত——

কিছুক্ষণ আমার দিকে এক দূষ্টে তাকিয়ে থেকে তুমি বললে

হঠাৎ তুমি রূপকথা!! কোত্থেকে তুমি?

 

হ্যাঁ আমি রূপকথা!! সেই পনের বছর আগের আমি —-তোমার অবহেলায় হারিয়ে গিয়েছিলাম!!

চিনতে পারলে তাহলে??

অপরাধীর মতো তোমার দৃষ্টি নত হয়ে গেল

বুঝতে পারলাম তুমি সংকুচিত……..

কিন্তু কেন সীমান্ত?

 

তোমাকে অপরাধ তাড়া করে নিয়ে ফিরছে? তাই তুমি এত সংকুচিত,!

কোথায় উধাও হয়ে গিয়েছিলে—-

কবিতায় ব্যস্ত ছিলে, আমিও ভালো বাসতাম কবিতা!!

 

আমি তো কোনদিন বলিনি ছেড়ে দাও এসব?

অথচ তুমি আমাকে ছেড়ে গেলে

কেন কেন কেন? সীমান্ত আমাকে কি আর ভালো লাগেনি? নাকি একঘে়ঁয়ে হয়ে গিয়েছিলাম? উত্তর শোনার আগেই সব ভুলে

জিজ্ঞাসা করলাম,

সংসার করছো?

 

একটু ভেবে, একটু থেমে আবারও সেই নিচের দিকে তাকিয়ে

উত্তর আসলো সেটা তো প্রকৃতির নিয়ম!!

আমি স্তব্ধ! স্তম্ভিত !শুধু দু ফোটা জল গড়িয়ে পড়ল চোখ দিয়ে!

 

বাহ সীমান্ত বাহ!! এত অপেক্ষা আমার?

আর কথা না বাড়িয়ে আমি চলতে শুরু করলাম!!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd