• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

কবিতাঃ অসুস্থতা আল্লাহর নেয়ামত

Reporter Name / ১৮১ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

কলমেঃ ইসমাঈল শহীদ হোসাইনী 

 

অসুস্থতা! মহিমাময় আল্লাহর এক মহা দান,

তবু মানুষ ভাবে এ কেবল অবাঞ্ছিত প্রাণ।

জানো কি বন্ধু? অসুস্থতার এই কষ্টের আড়ালে,

রবের পরীক্ষা লুকিয়ে আছে নির্ভালে।

 

বান্দা যদি হয় মুমিন, ধৈর্যের পথে সে চলে,

রবের উপর ভরসা রেখে আশা হৃদয়ে দোলে।

আর পাপী হলে তবে, হতাশায় ভরে তার মন,

ভুলে যায় কৃতজ্ঞতা, হারায় সে ঈমানের সন।

 

সবরের প্রতিদান বিশাল অগণিত,

দয়াময় দেবেন যখন, হবে সুখের ভোর নিট।

বন্ধু তুমি অসুস্থ, তবু কভু ভেঙো না আপন মন,

সবর করো, নামাজ পড়ো, করো রবের রাহে গমন।

 

তুমি কি দেখোনি কিতাবের পৃষ্ঠায়?

নবীদের পরীক্ষা ছিলো সবচেয়ে বড় মাতায়।

তারা তো ছিলেন নিষ্পাপ, পঙ্কিলতা মুক্ত প্রাণ,

তবুও পেয়েছিলেন কষ্ট, সহ্য করতেন অবিরাম।

 

মনে রেখো, আল্লাহ যাদের ভালোবাসে সবচেয়ে বেশী,

তাদেরই দেন পরীক্ষা, করে দেন ধৈর্যে রেশি।

যাতে উত্তীর্ণ হয়ে তারা পায় মহিমার সিংহাসন,

চির-সুখময় জান্নাতি বাগানে পাক চিরস্থায়ী বাসন।

 

তাই রোগ এলে বলো হে দয়াময় , আমি রাজি!

এ ধৈর্যধারণই হবে তোমার মুক্তির সাজি।

অসুস্থতাই হবে জান্নাতের পথে সেতু একদিন,

রবের নৈকট্যে যাবে তুমি সফল হবে তব জীবন বীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd