• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন

কবিতাঃ আমিত্ব

Reporter Name / ১৫৮ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

হাসান মোহাম্মদ রিপন

কেউ বলে আমি ভাল
কেউ বলে আমি
আসলেতে কে ভাল জানেনা অন্য কেউ
শুধু জানে নিজ মন কে ভাল কে মন্দ?

কেউ বলে কোন দোষ নেই তার মাঝে
দোষ যদি থাকে তা শুধু অন্যের মাঝে,
কেউ বলে কোন পাপ নেই তার মাঝে
দুনিয়া ভরে গেছে শুধু অন্যের পাপে,
কেউ ভাবে ভুল নেই তার কোন কাজে
যদি কোন ভুলও হয় তা কিন্তু অজান্তে।

কেউ বলে আমি পারি যত সব গল্প
কেউ বলে আমি করি যত সব পুণ্য
কেউ বলে আমি বিনে নাহি হবে কর্ম
কেউ বলে আমি সব গুনে পরিপূর্ণ
কেউ ভাবে সব আছে তাই আমি অনন্য
কেউ ভাবে সমাজেতে আমি অগ্রগণ্য।

আমি আছি -আমি ঠিক
বাকি সব ভ্রান্তি
এই থেকে শুরু হয় যত সব অশান্তি
নিজেকেই ভাল বলো নেই কোন প্রশ্ন
নিজেকেই সেরা ভাব এই হোক স্বপ্ন
এটা যেন না হয় তোমার আমিত্বের গল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd