• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
Poem: When I Love You নওগাঁয় ডিবির অভিযানে হেরোইন-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল ও চাকু উদ্ধার রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

কবিতাঃ ক্ষতবিক্ষত

Reporter Name / ২০৬ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

কলমেঃ মহসিন আলম মুহিন

না যাবো না কোথাও হবো উধাও হৃদয় ক্ষতবিক্ষত,
সইতে পারি না বিরহের ‘জ্বালা রক্তক্ষরণ অবিরত।
শুধু দাম নাই, শপথের আজ, আলো নাই তাই প্রাতে,
সাধের যৌবন, সোনার জীবন, ঢেউ ঠেলে মরে রাতে।
নাই কূল কিনারা, জ্যোৎস্না তারা, গভীর কালো আঁধার,
আঘাতে আঘাতে আশার তরী খানি ভেঙ্গে হলো চুরমার।
সবুজ ঘাসে-পোড়া রঙ ধরে, হেথা প্রজাপতি নাহি বসে,
ভালবাসা হারা, হতাশার ভাণ্ড, ভরে না তাই আর রসে।
কত কথা দিলে, তবু কিছু নাহি মেলে, মিথ্যে কথন ভুয়া,
বিশ্বাস মাঝে অবিশ্বাস ঢেলে প্রেম নিয়ে খেলো জুয়া।
পদ্মপাতার জলের মত কখন যেন পড়ে যাই, পড়ে যাই,
আহা! ক্ষতবিক্ষত কাটাছেঁড়া মনের, ঠাঁই নাই ঠাঁই নাই।
সকালের আশা, সাঁঝের বেলায় ডুবে গেছে অনাদরে,
ভুলে ডাইনির কোলে, মাথা দিয়ে তুলে, পড়েছি গহ্বরে।
হে অন্তর্যামী, মাফ করে দাও, ক্ষমা করে দাও মোরে,
তব কৃপা ছাড়া, আমি দিশেহারা-বাঁচাও এ বান্দারে।।

 

 

 

 

 

মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd