• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কবিতাঃ চিরকালের সাথী

Reporter Name / ১৯৯ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

কলমেঃ শামীমা খালিদ শাম্মী

তুমি আছো আমার মনের মাঝে
আমার প্রতিটি রক্তের ফোঁটায়,
শিরা উপশিরা ধমনী অলিন্দে।

তুমি আছো আমার চোখের তারায়
কাজলের মায়ায়, কান্নার জলে,
বাঁকা হাসির উচ্ছলতায়, কপালের টিপে।

তুমি আছো আমার রাগে অভিমানে
পাওয়া না পাওয়ার হিসেবে,
দেখার তৃষ্ণায় কাতর আকুলতায়।

তুমি আছো ক্লান্তিতে, হারানোর ভয়ে
আমার ঘুম জড়ানো কন্ঠের মাধুর্যতায়,
অধরের আলতো ছোঁয়া চায়ের কাপে।

তুমি আছো আমার কবিতার ভাঁজে ভাঁজে
উপমার অলংকরণে হৃদয়ের অনুভবে,
অপেক্ষার প্রহরে নিষুপ্ত নয়নে।

চিরকালের সাথী তুমি আমার ভালোবাসা
আজন্ম বাঁধা ঐশ্বরিক বন্ধনের বাঁধনে,
মৃত্যু ছাড়া পারবে না ভাঙতে অমর জুটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd