• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

কবিতাঃ ঝড়ের ডানায় বৈশাখ

Reporter Name / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

কলমেঃ শিরিনা আক্তার

বাংলা সনের
প্রথম মাসের প্রথম দিন—
এলোমেলো হাওয়া বয়ে যায়,
হৃদয়ে জাগে শিহরণ।

ঝড়ো হাওয়ার উন্মত্ত ডাকে
ধুলো নাচে আকাশ জুড়ে,
শুকনো পাতার কাঁপন ধরে
জীবন জাগে নব সুরে।

সর্বস্তরের মানুষ আজ
উৎসবেরই রঙে মাতোয়ারা,
ধর্ম-বর্ণ-গোত্র ভুলে
মিশে যায় সবাই একধারা।

ছায়ানটের সুর ভেসে যায়
রমনার বটমূল তলে,
গ্রামগঞ্জে শোভাযাত্রা নামে
আনন্দ ঢেউয়ের দোলে।

হালখাতার নতুন খাতা,
মেটে পুরোনো হিসেব-খাতা,
মেলায় মিশে হাসি-খুশি—
শিশুর চোখে স্বপ্ন গাঁথা।

মিষ্টান্ন আর রঙিন খেলনা,
বৈশাখী মেলার ভিড়,
সার্কাসে হাত ধ’রে প্রিয়জন—
মন ছুঁয়ে যায় নীরব নীড়।

নাগরদোলায় দোলে মন
ঝড়ো হাওয়ার টানে,
কিশোরীর এলোমেলো চুল
উড়ে যায় আবেগ গানে।

রূপসী বাংলার বুকে জুড়ে
নদীর অবিরাম ধারা,
নৌকা বাইচের ডাক পড়ে—
ঐতিহ্যের অমলিন সাড়া।

ছেলে-বুড়ো, নারী-পুরুষ
দল বেঁধে আসে প্রাণে,
গ্রামীণ জনপদ ধুলোর খেলায়
মাতে উৎসবের টানে।

এক অপূর্ব দৃশ্য জাগে
প্রিয়জনের মধুর আবেশে,
মহাকালও থমকে দাঁড়ায়
বরণ করে ভালোবেসে।

ভুলে যাই সব তুচ্ছতা,
জীর্ণতার ভার ফেলি দূরে,
বৈশাখী ঝড়ের ডানায় ভেসে
নতুন জীবন ডাকে সুরে।

বিসর্জন দেই পুরোনো ক্লান্তি,
জেগে উঠি নতুন আলোয়,
ঐক্যের দৃঢ় বন্ধনে আজ
মানুষ মানুষকে ভালোবাসায় জড়ায়।

সংহতির ডাকে জাগুক প্রাণ—
হোক মানবতার জয়,
ঝড়ের ডানায় ভেসে আসুক
নতুন দিনের শুভ সময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd