• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান সেবায় আস্থা, দায়িত্বে সাহসিকতা—এসিল্যান্ড মুজিবুর রহমানকে বহালের দাবি রাণীশংকৈলবাসীর সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত ৭ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী, ওসি বুলবুলের হাতে সম্মাননা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস একটি হার না মানা গল্প লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার কটিয়াদীতে নেশার টাকা যোগাতে চার পরিবারের পাঁচ সন্তান বিক্রির অভিযোগ

কবিতাঃ তুমি আমার হও

Reporter Name / ১৯৭ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

কলমেঃ শামীমা খালিদ শাম্মী

সেজদার পর তুমি আমার দ্বিতীয় শান্তি হও
বেঁচে থাকায় তুমি আমার অক্সিজেন হও,
দুঃখ ভুলতে তুমি আমার নেশা হও
ভীষণ অসুখে তুমি আমার মহৌষধ হও।

মন খারাপে তুমি আমার প্রিয় গান হও
ভালোলাগায় তুমি আমার মুগ্ধতা হও,
বুকে গহীনে তুমি আমার নির্দিষ্ট গন্তব্য হও
চাওয়া পাওয়ায় তুমি আমার পূর্ণতা হও।

সকল ভাবনায় তুমি আমার সান্ত্বনা হও
নিঃশ্বাসে তুমি আমার দ্রিমদ্রিম শব্দ হও
ঘুমের মাঝে তুমি আমার স্বপ্ন হও
অপেক্ষার প্রহরে তুমি আমার সুরের মূর্ছনা হও।

অভিমানে তুমি আমার আহ্লাদী আদর হও
ভীষণ কষ্টে তুমি আমার অশ্রুসিক্ত বৃষ্টি হও
গভীর রাতে তুমি আমার স্মৃতির প্রহর হও
সুখের স্বর্গে তুমি আমার চিলেকোঠার ঘর হও।

নিরবতায় তুমি আমার কথার ফুলঝুরি হও
তৃষ্ণায় তুমি আমার বাঁচার আকুতি জল হও
বিরহে তুমি আমার জাপিয়ে পড়া বুক হও
প্রতিটি মুহূর্তে তুমি শুধু আমার হও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd