• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কবিতাঃ প্রতীক্ষা

Reporter Name / ১৬৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বি. পি. শাকিলা জান্নাত

কমল বনে পুষ্পরেণু
গগনে অনিলে তাহার গন্ধ,
মেঘ করেছে হৃদয়ে আমার
প্রণয় দুয়ার আজ বন্ধ।

কিসের তবে বিষাদ এতো
কিসের তবে রন্ধ্র..
কেনই বা হলো হৃদয় আমার
তব প্রণয়ে অন্ধ।

বাগানে আজ পুষ্পসৌরভ
চাচ্ছে চিত্ত তোমা ডাকি,
দিবস- যামী প্রহর গুণী
দিচ্ছ তব কেনো আমায় ফাকি..?

আকাশ থেকে দিচ্ছে ডাক
বর্ষা আসবে তেড়ে,
ভয়ে আমার যাচ্ছে কুঁকড়ে
শরীর হৃদ মন,
ইচ্ছে হচ্ছে তোমায় ধরি
আঁকড়ে সারাক্ষণ।

মেঘ করেছে আকাশে আজ
নামবে তুমুল ঝড়
গহীন বনের গাছপালাও
করছে নড়বড়।

সব কিছুর ভিড়ে,
কেড়ে নিয়েছে মোরে
প্রণয়কম্প আসছে তেড়ে
নয়নে অদ্য অশ্রুসিক্ত
হৃদয় আজ প্রণয়ে আসক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd