• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রানীগঞ্জ দূরন্ত ক্লাব’-এর ফাউন্ডার কমিটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন ডিমলা সীমান্তে মাদক সেবনের সরঞ্জামসহ যুবক আটক, উদ্ধার মোবাইল ও নগদ টাকা বড় পরিচয় আমি মানুষ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আজ আন্তর্জাতিক শান্তি দিবস: প্রকৃতি রক্ষায় বিনিয়োগও শান্তির বিনিয়োগ নেত্রকোনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি

কবিতাঃ প্রার্থনা

Reporter Name / ২০৫ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

কলমেঃ হাসনাহেনা নুপুর

শূন্য দু হাত তুলেছি প্রভু
পূর্ণ করে দাও
তোমার পরম প্রিয় বান্দা
আমায় করে নাও।
ঘরে বাহিরে পাপ করেছি
চাইছি প্রভু ক্ষমা
মাফ করে দাও আমায় তুমি
পাপ রেখো না জমা।
তোমার চেয়ে পরম প্রিয়
আপন কেহ নাই
মনের সকল চাওয়া টুকু
পূরণ করো তাই?
তুমি ছাড়া কে আর করবে
স্বপ্ন গুলো পূরন
সব সময় ই মনের মাঝে
তোমায় করি স্বরণ,
তুমি ছাড়া বিপদ থেকে
কে করবে আর পার
তোমার চেয়ে আপন কেহ
আছে নাকি আর।
নামাজ পড়ে দোয়া করি
পূরণ করো আশা
সুখ শান্তিতে ভরে দাও
সব মানুষের বাসা?
সুস্থ রাখো ভাল রাখো
এই মিনতি করি
প্রিয় রাসুলের মত যেনো
নিজের জীবন গড়ি,
সুখে থাকি দুঃখে থাকি
ধয্য টুকু দিও
তোমার পরম প্রিয় বান্দা
আমায় করে নিও
দিয়েছো তুমি কষ্টের জীবন
স্বস্তি কোথায় পাব
মন বোঝে না এখন আমি
কোথায় চলে যাব?
তোমার কাছে কোন কিছুর
অভাব প্রভু নাই
একটু খানি সুখ শান্তি
ভিক্ষা দিও তাই।


আপনার মতামত লিখুন :

One response to “কবিতাঃ প্রার্থনা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd