কলমেঃ মারিয়াম রামলা
আষাঢ় মাস, আকাশ মেঘলা,
উঠোন থইথই,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর—
মা গো, আমার সরষে ইলিশ কই?
উঠোন জলে তলিয়ে গেল,
বেগুন ভাজা আর খিচুড়িই সই!
মসলা ফুরিয়ে গেছে ঘরে,
টিনের চালে শিল ঝরে—বুঝি ওই!
বাজার যাব কী করে বলো,
রাস্তায় জল, আর কচুরিপানা,
সরষে-ইলিশ, বেগুন ভাজায়
খিচুড়িতেই বাঙালীয়ানা!
উনুনে রান্না বসাবো
ওরে মসলা-পাতি কই?
ততক্ষণে আমি একটু খাই
মুড়ি আর খই!