• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা খুলনায় বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির উদ্যোগে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা নজরুল বর্ষে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী যাহরুন তাসনিমের সাফল্য শুধু ভালো ফল করলেই হবে না, আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো এনামুল হক ​খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গোলাম মোস্তফা তুহিনকে প্রাণঢালা শুভেচ্ছা নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারি গ্রেপ্তার

কবিতাঃ  “ভ্রান্তি”

Reporter Name / ২৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

কলমেঃ  আশফিকা আঁখি 

 

শর আর হোগলার বনে 

খরকুটো টেনে টুনে এনে

যে পাখিটা কষ্ট বুকে চেপে

ফুটায় ক’খানা ছানাপোনা

তারও রয়েছে যেন জানা

মানুষ হয়ে জন্মানো ভুল

মানুষ হয়ে জন্মানো ভুল। 

 

মানুষ হয়ে যদিও জন্মাও

পাথর করে রেখো মন

যেন কিছুতেই তা হয় না নরম

যেমন নরম হয় সকালের রোদ

যেমন স্নিগ্ধ হয় মায়ের দরদ

এমন নরম মন নিয়ে 

হাঁটতে পারবে না পৃথিবীর পথ

যে পথের খাঁজে খাঁজে লুকানো বিপদ।

যে কথা জেনেছে বাগানের ঘাস

কেমন করে সর্পিণীর জিভে বয় বিষের বাতাস

মানুষ হয়ে জন্মানো কতো বড় ভুল

সেকথা মানুষ জানে নি 

জেনেছিলো আদি গন্দম ফুল

মানুষ হয়ে জন্মানো ভুল

মানুষ হয়ে জন্মানো ভুল।

 

মাছরাঙা পাখিটিও জানে

শিকার আর শিকারীর মানে

কে কাকে গিলে খাবে 

কে কিসে ধরা দিবে

যদি কেউ না বুঝে এই ধারাপাত 

কেমন করে সে করবে আঁতাত

এইটুকু কৌশল ছাড়া 

মানুষ হয়ে জন্মানো ভুল

মানুষ হয়ে জন্মানো ভুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd