ধরণীর যেথায় যাই,
শত মানুষ দেখিতে পাই;
কেউ নেই মাগো তোমারই মতন ;
তুমি পাশে থাকলে মাগো চাইনি শত ধনরত্ন।
মাগো, তোর এই লক্ষ্মিছাড়া,
বোঝেনা কিছুই তোমায় ছাড়া ;
তোমার কিছু হলে মাগো, আমি হব সর্বহারা,
তোমার খেয়ালে সাঁঝে মাগো, আমার এই ধুলির ধরা।
বেলা শেষ তৃষাতুর দেহে;
আমি ফিরি যখন নিজ গৃহে ;
দেখিনু মায়ের মায়াবী হাসি মাখা মুখ ;
পরিশ্রান্ত এই দেহের বিষণ্নতা কাটে,পাই বেহেস্তি সুখ।
কত নিশীথ জাগিয়া মায়ে,
খোদার দরবারে করে মোর মঙ্গলকামনা ;
মা যে আমার বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা ;
প্রভুর দরবারে করজোড়ে করি এই প্রার্থনা ;
আমার আগে মা জননীর মৃত্যু দিয়না।