• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]

কবিতাঃ রাঙা পলাশে দুজনে

Reporter Name / ১৩৫ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

কলমেঃ কাকলি রানী ঘোষ

পাহাড়ে ঘেরা এই নির্জনতায় চোখে চোখে,
দুজন দুজনার কাছাকাছি ঘর ছেড়ে দুটি মন,
আশায় জাগে ঘর বাঁধার স্বপনো মনে,
বিস্ময় আকুল ভালোবাসায় মহিত এ প্রাণ,
চায় যে কিছু পেতে মুখে ঝরে হাসি মাধুরীতে,
আঁখিতে আঁখিতে যায় ক্ষন, বয়ে যায় লগন।
প্রেমে কাটে দিন যেতে না চাই মন কোন খানে।
জড়ায়ে এ হৃদয় এক হয়ে মিশে যাই দূর।
এই শুভ তিথিতে পাখি গায় গান সুরে সুরে।
এমন লগন আসে বারে বারে ফিরে জীবনে।
এই পলাশ ফুল এই ক্ষণে সাক্ষী রবে চিরকাল।
আকাশে বাতাসে ধ্বনিবে তোমার আমার কথা।
রাঙা পলাশ ফুল ঝরে হয়েছে যে ফুলসজ্জা।
আরো কিছুক্ষন কাটাব একসাথে দুজনে মিশে।
আমি নিস্তব্ধতায় শুনি প্রাণে বসন্তের গান।
ভালোবাসায় হারায় মন চিরদিনের তরে।
পেতে চায় আরো কাছে রেখেছি যে নিজেকে ধরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd