• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

কবিতাঃ লা’শ

Reporter Name / ২১২ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

এম.কে.জাকির হোসাইন বিপ্লবী

যেই শব্দ শুনে প্রকম্পিত হয় হৃদয়
বন্ধ হয়ে যায় নিঃশ্বাস,
ভূলিয়ে দেয় সকলের নাম
যুক্ত হই যখন লা’শ।

মহাজনের হুকুমে প্রান পাখিটা যখন যায় চলে,
দেহটা পরে থাকে মাটিতে
মানুষ নাম দিয়েছে লা’শ।

রাজা মহারাজা হোক যত ক্ষমতাবান
মরার পরে একটাই নাম লা’শ।
অস্থায়ী ঠিকানার হবে সমাপ্ত
আপন ঠিকানায় হবে বাসস্থান,
যেদিন হবে তুমি লা’শ।

প্রতিদিনই দেখি মৃত্যুর খবর
প্রশ্নবিদ্ধ হয়ে নিজের কাছেই,
চেনা -অচেনা কত আপনজন
পারি জমিয়েছে সেই পরপারে।

মাটিতে মিশে গেছে সকল মিছে অহংকার
আপন ঠিকানায় গেল শূন্য হাতে,
নামের দাপটে কত করেছে বাহাদুরি
লাশ হয়ে গিয়েছে মাটির ঘরে।

একা একা বসে আমিও ভাবি
এই বুঝে মৃত্যুর দূত এসেছে দুয়ারে,
থাকতে সময় বুঝিনি তার মূল্য
কি জবাব দেবো আমি পরপারে।

মহাজনের হুকুম আসবে যেদিন
যাবো সেদিন আমি মহাঘুমে,
আপন স্বজনের চোখের অশ্রুতি
লাশ হয়ে যাব আমি পালকিতে চড়ে।

লা’শ, শব্দটি যেমন চেনা
আসবে সবার জীবনে,
তবুও কেন এত ভয়
লাশ শব্দটি শুনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd