হলুদিয়া পাখি ওরে,
কোথায় থাকিস ভাই?
রোজই তোরে দেখতাম আমি
এখন যে আর নাই!
গাছের ডগায় ঝুলে পাখি,
এদিক-ওদিক চাস;
কোন্ ঠিকানায় থাকিস রে বল্
কোথায়-ই বা বাস?
সবুজ পাতার আড়াল থেকে,
একবার শুধু আয়;
তোর বিরহে আমার এ মন,
কেঁদেই চলে হায়!
বনের কোণে ডালটি ধরে,
করিস কেন ঢং?
উজল করা সোনার বরণ,
ঝলমলে তোর রঙ!
ডাকছি তোকে আয় রে ফিরে,
পুরানো সেই ডাল;
তোর অভাবে কাটছে আমার,
বড্ড মন্দ কাল!