• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় ভেজাল ও কম পরিমাপে পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা কবিতাঃ তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান গোয়াইনঘাটে নিষিদ্ধ জাল দিয়ে দেশীয় মাছ নিধনে উপজেলা প্রশাসন’র অভিযান: পুড়িয়ে ধ্বংস বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার কমিটি গঠনঃ মাসুম সভাপতি – জিল্লুর সাঃ সম্পাদক গোয়াইনঘাট পশ্চিম আলীরগাঁও ইউপি: প্যানেল দ্বন্দ্বে থমকে আছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম, ভোগান্তিতে হাজার হাজার মানুষ ডোমারে নিজ ঘর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে বোর্ড পুনর্গঠনের দাবি ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

কবিতাঃ হে দারিদ্র্য তুমি অভিশাপই নও আশীর্বাদও

Reporter Name / ৯৪ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

 

কলমেঃ অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার   

 

 

হে দারিদ্র্য; তুমি শুধু অভিশাপই নও, আশীর্বাদও।

একথা সত্যি; কখনো কখনো তুমি কষ্ট দাও, সীমাহীন কষ্ট!

তবুও তুমি কখনো কখনো আশীর্বাদ, অনেক বড় আশীর্বাদ?

কেন? জানতে চাও? হে দারিদ্র্য তুমি নিজেকে চিনতে শেখাও, অপরকে চেনাতে শেখাও,

তুমি সঠিক পথটি বাতলে দাও।

হে দারিদ্র্য; তুমি না থাকলেতো আসল সত্যিটা চাপাই পড়ে থাকতো আজীবন- আমৃত্যু।

কে আপন, কে পর, কে ভালোবাসে,

কে সত্যি- সত্যিকার অর্থে ভালবাসে।

তুমি না থাকলে আসল সত্যিটা যে চাপাই পড়ে যেত!

হে দারিদ্র্য; কবি নজরুল বলেছিলেন,

তুমি মোরে করেছ মহান, আর আমার বলতে ইচ্ছে করে,

হে দারিদ্র্য; তুমি মোরে দিয়েছো সঠিক পথের দিশা।

হে দারিদ্র্য; তুমি না থাকলে প্রাচুর্যের জোরে অন্ধকার গলিতে পথ হাতড়ে যা পেতাম, তা শুধুই মরিচীকা! 

হয়তো, হয়তো প্রাচুর্যের অবসানে, তোমার আলিঙ্গনে একদিন -একদিন শুনতে হতো, “কাজের বিনিময়ে খাদ্য!”

হয়তো সেদিন বিস্ময় ভরা চোখে তাকিয়ে থাকতাম, আর অশ্রু টলটল নয়নে ভাবতাম একি শুনছি!

তুমি আছো বলে যা আজই শুনতে পেরেছি সময় থাকতে- “কাজের বিনিময়ে খাদ্য।”

হে দারিদ্র্য; তোমার প্রতি কৃতজ্ঞতা- তোমার কষাঘাতে আমি রিক্ত নই, রীতিমতো সিক্ত!

তুমি আছো বলেই, আমি নিজেকে করতে পেরেছি, পারছি, পারবো সিদ্ধ। 

হে দারিদ্র্য; তুমি শুধু অভিশাপ নও, আশীর্বাদও- আশীর্বাদও বটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd