• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন

কবিতা: গোলমরিচের ঝাল

Reporter Name / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

কলমে: মোঃ ইব্রাহিম হোসেন

মন্দ লোকের দ্বন্দ্ব লাগা
স্বভাব গুণের দোষ,
কারণ ছাড়াই অন্তরে তার
হিংস্র বাঘের রোষ।

কারোর ভালো চায় না সে তো
গায় নিজেরই গুণ,
বিবেকনাশা মানবরূপী
বিষ্ঠাভরা ঘুণ।

লোকসমাজে সাধুর বেশে
ভদ্রলোকের সাজ,
সুঁইয়ের মতো ছিদ্র দিয়ে
ফালমারা তার কাজ।

নিজকে ভাবে অনেক বড়ো
ডিগ্রি মাথার তাজ,
ধিক্কারে সব ছিটায় থুথু
হয় না তবু লাজ।

দুষ্টু লোকের মিষ্টি ভাষা
তিলকে বানায় তাল,
উচিৎ কথা তিক্ত লাগে
গোলমরিচের ঝাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd