• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভা: অপুষ্টি দূরীকরণে সমন্বিত উদ্যোগের প্রয়োজন জেলা তথ্য অফিসের উদ্যোগে শেরপুরে নারী সমাবেশ: মাদক, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধে জনসচেতনতার আহ্বান ডিমলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ৭৩ ফিরকার বিভাজন নয়, চাই প্রেমের ঐক্য সিংড়ায় আইনশৃঙ্খলা মিটিং এ অপরাধ নিয়ন্ত্রণে কড়া নির্দেশনা, বাড়ছে টহল ও নজরদারি আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে নেত্রকোণায় দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন গোয়াইনঘাটের আলীরগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের প্লে শ্রেণির ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ–২০২৬ হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ অনুষ্ঠিত শিক্ষার্থীদের মোবাইল আসক্তি রোধে পূর্বধলায় পুলিশের সচেতনতামূলক সমাবেশ

কবিতা: শরতের মেঘমালা

Reporter Name / ৩৪ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬


মোহাম্মদ মনজুর আলম অনিক

শরতের আকাশেতে মেঘেদের ভেলা
দিনভর ভেসে ভেসে করে থাকে লীলা,
সবুজ ধানের মাঠ তার সাথে মিশে
কথা কয় দিনভর শুধু হেসে হেসে।
কাশফুল হেলে দুলে সঙ্গ দেয় তার
শরৎ সম্মান নেয় নিচু করে ঘাড়।
আকাশের সাদা মেঘ মিটিমিটি হাসে
মেঘমালা যায় ভেসে ওই দূর দেশে।
বঙ্গের শরৎকালে সবুজের মাঠে
চাষীদের আশা গুলো দিন রাত হাটে।
নদীর কূলেতে কাশ শোভা পায় ভালো
দুই কূলে ফুটে উঠে শুভ্রময় আলো।
রাখাল ছেলেরা কূলে কাশফুল তুলে
গরু ছেড়ে আমতলে মজা করে খেলে।
নদীর কূলেতে বসে কিছু কিছু জেলে
ছোট বড় মাছ ধরে ছিপখান ফেলে।
আমগাছ ছায়া দেয়, নদীকুল ঘেঁষে,
তার তলে মাছ ধরে জেলে ভাই বসে।
শরতের বায়ু বয়ে হৃদে দেয় দোলা
হেসে হেসে কুটি হয় ওই মেঘমালা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd