• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের মেন ক্যানেল ঝুঁকিতে, ২৫০০ পরিবারের ফসল নিয়ে শঙ্কা প্রতিষ্ঠার ৩১বছরেও হয়নি সোগুনা উচ্চ বিদ্যালয়ের ভবন, জরাজীর্ণ মাটির ঘরেই চলছে পাঠদান বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মানী ও সনদ প্রদান মায়ার টানে বারবার ফিরে আসি জনতার মাঝে- জননেতা এমএ কাহার জগন্নাথপুরে দরপত্র/টেন্ডার বিজ্ঞপ্তির আহবান জগন্নাথপুরে চাঁদাবাজি মামলার ৪ আসামী জেল হাজতে নিয়ামতপুরে ফোস্টার শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ লালমনিরহাটে দূর্গা পূজা পালন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জগন্নাথপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রস্তুতি সভা, ৩৯ মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা

কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

​
ঝালকাঠি প্রতিনিধি:

​ঝালকাঠির কাঁঠালিয়ায় যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় শোভাযাত্রা (র‌্যালি) ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

​পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. মকবুল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমি সুপারভাইজার মো. আমিনুল ইসলাম।

​আলোচনা সভায় বক্তব্য দেন আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামান, বলতলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওবায়দুল হক অদুদ, কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো. মজিবুর রহমান, আওরাবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রি ও বিলছোনাউটা তোতা মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজ খান প্রমুখ।

​সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত অধিকার সুরক্ষা ও মর্যাদা রক্ষা এবং একটি আলোকিত সমাজ গঠনে শিক্ষকদের বলিষ্ঠ ভূমিকা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তারা মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-প্রশাসনের সমন্বিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd