• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona

কালাইয়ে খাস পুকুর থেকে অবৈধভাবে মাছ উত্তোলন

Reporter Name / ২৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের কালাই উপজেলার মুড়াইল মৌজার একটি সরকারি খাস পুকুর থেকে অবৈধভাবে মাছ উত্তোলনের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন ও তার সহযোগীরা ইজারা ছাড়াই পুকুর সেচ দিয়ে প্রায় তিন লাখ ৩০ হাজার টাকার মাছ বিক্রি করেছেন।

সরকারি রেকর্ড অনুযায়ী, মুড়াইল মৌজার জেল নং ৬৮, সাবেক দাগ নং ৩৯৮ খতিয়ানভুক্ত প্রায় ৯৯ শতাংশ জমির এ পুকুরটির ইজারা মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন কোনো ডাক বা টেন্ডার আহ্বান করা হয়নি। অথচ স্থানীয়দের অভিযোগ, বোরহান উদ্দিন (পিতা আবু বক্কর মন্ডল), ফাহিম (পিতা অজ্ঞাত) এবং নাজমুল (পিতা জালাল উদ্দীন) বৈধ অনুমতি ছাড়াই মাছ তুলে বিক্রি করেন।

রাজনৈতিক ছত্রচ্ছায়া ও সাংবাদিকদের ম্যানেজের চেষ্টা:

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন বিএনপির কিছু নেতার সহযোগিতায় এ কাজ সম্পন্ন করেন। সাংবাদিকরা বিষয়টি অনুসন্ধান শুরু করলে তিনি একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করে সংবাদ বন্ধ করতে চাপ দেন। অভিযোগ রয়েছে, কৃষ্ণনগর ফকিরপাড়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদ ফকিরকে ব্যবহার করে সাংবাদিকদের অর্থ প্রদানের চেষ্টা করেন তিনি। পরে ওয়াদুদ ফকির সেই অর্থ নিজের কাছে রেখে দেন এবং সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু হয়।

প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভূমিকা?

সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেকার রহমান জানান, অভিযুক্ত বোরহান উদ্দিনকে তলব করা হলে তিনি অপরাধ স্বীকার করে মুচলেকা দেন এবং চার হাজার টাকা জরিমানা করা হয়।

কিন্তু এ রকম সমাধানকে স্থানীয়রা দায়সারা মন্তব্য করে বলেছেন, সরকারের বিপুল অঙ্কের রাজস্ব হারিয়ে গেলেও নগণ্য জরিমানায় মামলা নিষ্পত্তি করে দেওয়া আসলে প্রভাবশালীদের প্রশ্রয় দেওয়া। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান কে একাধিক বার ফোন করা হলে রিসিভ হয়নি, এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া পাওয়া যায় নি।

আইন বিশেষজ্ঞদের মতামত:

আইন বিশেষজ্ঞরা মনে করছেন, খাস পুকুর থেকে অনুমতি ছাড়া মাছ উত্তোলন করা একাধিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

খাস জমি ব্যবস্থাপনা নীতিমালা ১৯৯৭ (সংশোধিত ২০০৪) অনুযায়ী, ইজারা মেয়াদ শেষ হলে জমি বা জলাশয় পুনরায় সরকারের মালিকানায় ফিরে আসে। অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৪৪১ অনুযায়ী, সরকারি সম্পত্তিতে অবৈধ প্রবেশ ‘অপরাধমূলক অনধিকার প্রবেশ’ হিসেবে গণ্য হয়।

একই আইনের ধারা ৪৪৭-এ বলা হয়েছে, এ অপরাধের শাস্তি হিসেবে জরিমানা বা এক বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া যেতে পারে।

এছাড়া, সরকারের আর্থিক ক্ষতি সাধন করায় এটি দণ্ডবিধি ৪০৬ ও ৪০৯ ধারায় সরকারি সম্পদের অপব্যবহার বা আত্মসাতের অন্তর্ভুক্ত হতে পারে।

তাদের মতে, মাত্র চার হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া আইন ও ন্যায়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

গ্রামবাসীর দাবি।

মুড়াইল গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, সরকারি সম্পদ লুটপাটকারীদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন, তার সহযোগী ও বিএনপি নেতা ওয়াদুদ ফকিরসহ জড়িত সবার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

একজন গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি পুকুর থেকে কয়েক লক্ষ টাকার মাছ তুলে বিক্রি করা হলো, অথচ প্রশাসন সামান্য জরিমানা নিয়ে চুপ করে গেল। এটা জনগণের সঙ্গে প্রহসন।”

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক দুর্বলতা এবং আইনের শিথিল প্রয়োগে সরকারি সম্পদ লুট হয়ে যাচ্ছে—এমন অভিযোগ দিন দিন বেড়েই চলেছে। আইন বিশেষজ্ঞ ও সাধারণ মানুষ মনে করছেন, এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপব্যবহার ও দুর্নীতি সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd