বগুড়া প্রতিনিধি:
আজকের জনকথা পত্রিকার বগুড়া ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সাইদ উল হক রোমেলের একমাত্র কন্যা সাঈদা রাইছা লাবীবা এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।উল্লেখ্য যে, সে এসএসসি পরীক্ষায় ও গ্লোডেন A+ পেয়েছিল।
সে মিলিনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় এ অসামান্য সাফল্য অর্জন করে।
তার এ কৃতিত্বে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
সাঈদা রাইছা লাবীবার এ গৌরবোজ্জ্বল সাফল্যে আজকের জনকথা পরিবারের পক্ষ থেকে তাকে জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।
আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ, জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তরোত্তর সাফল্য এবং একজন আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা করছি।
আজকের জনকথা পরিবারের পক্ষ থেকে সাঈদা রাইছা লাবীবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা।