• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
১৪ বছরের কিশোর ট্রলি চালকের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সিঙ্গাপুর প্রবাসী দেশে ফিরেই সড়ক দুর্ঘটনায় আহত কবিতাঃ আদরের ছোট বোন সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মায়ের হাসির জন্য: হারাধন থেকে আরাধন হয়ে ওঠার গল্প ধামইরহাটে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা বিক্রয়ের অপরাধে অর্থ দন্ডসহ ৫০০ শত চারা জব্দ লোহাগাড়া সিটি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ পীরগঞ্জে ডিবির জালে মাদকসহ ৮ মামলার আসামি জমির গ্রেফতার নিষিদ্ধ আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সিংগাইরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কবিতাঃ এক প্লেট ভাত

খুলনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

 

বিশেষ প্রতিনি খুলনা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হওয়া র‍্যালিতে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি ও খুলনা-১ সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশী জনাব মোঃ তৈয়েবুর রহমান।
র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মোঃ আতাউর রহমান রুনু, সদস্য সচিব জনাব আঃ মান্নান মিস্ত্রি এবং যুগ্ম আহ্বায়ক জনাব হুমায়ুন কবির রুবেল।

র‍্যালিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত ছিল র‍্যালিপথ। দলের প্রতি কর্মীদের অবিচল আস্থা ও ঐক্যবদ্ধ প্রয়াসের বহিঃপ্রকাশ ছিল পুরো আয়োজনজুড়ে।

এ সময় নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd