• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা লোহাগাড়ায় স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ক্লাব কতৃক বইপাঠ ও হিস্ট্রি অলিম্পিয়াড-২৬ পরীক্ষা অনুষ্ঠিত আপন ভাইয়ের প্রতারণায় বাড়িছাড়া, রাস্তায় পড়ে ছিলেন অসুস্থ মহিদুল

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ডালিম ও তার দুই সহযোগী গ্রেফতার

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা ব্যুরোঃ
খুলনা মহানগরীর লবণচরা এলাকা থেকে বিদেশি পিস্তল, তাজা গুলি ও সীসা গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মোঃ ডালিম খান ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি-৬)।​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে লবণচরা থানাধীন আমতলা ২য় গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল।
​গ্রেফতারকৃত আসামিরা হলেন,​মোঃ ডালিম খান (৪০): পিতা- মৃত নওয়াব আলী খান, সাং- ভাজাওয়ালা।
​রানা: পিতা- আনিস, সাং- সোনার বাংলা গলি।
​আব্দুল্লাহ আল নোমান প্রকাশ নয়ন (২৮): পিতা- নুরুল হক, সাং- সোনার বাংলা গলি।
​আসামিরা সবাই খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকার বাসিন্দা।
​এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির টিম আমতলা ২য় গলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে উক্ত তিন সন্ত্রাসীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং তিন রাউন্ড সীসা গুলি উদ্ধার করা হয়।
​গ্রেফতারকৃত মূল আসামি মোঃ ডালিম খানের নাম-ঠিকানা ও অপরাধের বিবরণ (পিসি-পিআর) পর্যালোচনা করে জানা গেছে, খুলনা মহানগরীর লবণচরা থানায় তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক ধারায় মোট ৭টি মামলা রয়েছে। এলাকায় সে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
​অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি খুলনা মহানগরীর লবণচরা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd