• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান সেবায় আস্থা, দায়িত্বে সাহসিকতা—এসিল্যান্ড মুজিবুর রহমানকে বহালের দাবি রাণীশংকৈলবাসীর সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত ৭ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী, ওসি বুলবুলের হাতে সম্মাননা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস একটি হার না মানা গল্প লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার কটিয়াদীতে নেশার টাকা যোগাতে চার পরিবারের পাঁচ সন্তান বিক্রির অভিযোগ

খুলনার জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে আধুনিক ক্যালিগ্রাফি আর্ট উপহার দেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস

Reporter Name / ৩০৬ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক 

খুলনার জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই সকলের প্রিয় ব্যক্তিত্ব হিসেবে সবার হৃদয়ে স্থান করে নেন। তিনি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রমকে সর্বদা উৎসাহ ও সাধুবাদ জানিয়েছেন। তাঁর হঠাৎ খুলনা থেকে বদলির ঘোষণায় সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের শূন্যতা ও কষ্ট নেমে আসে।৩১ আগস্ট ২০২৫ রবিবার সকালে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের নামটি আধুনিক ক্যালিগ্রাফির মাধ্যমে পাখির রূপে রূপান্তরিত করে একটি চিত্রকর্ম উপহার দেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। এটি শিল্পচর্চার এক নতুন ধারা হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করে। এ সময় এখানে উপস্থিত ছিলেন নবনিযুক্ত খুলনার জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিকুর রহমান মহোদয়ের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সি ইউ সির সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন এবং খুলনা আর্ট একাডেমির প্রচার সম্পাদক সৌহার্দ্য বিশ্বাস।উপহার প্রদানকালে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন“স্যার, অতিথি পাখিরা যেমন করে ক্ষণিকের জন্য মানব কুলে এসে শান্তি বিরাজ করে, তেমনি আপনিও অতিথি পাখির মতো আমাদের মাঝে এসে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করেছিলেন। আপনার বিদায়ে আমরা ব্যথিত হলেও নতুন দায়িত্বস্থলে আপনার সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd