• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশুর জটিল চিকিৎসায় এইচডিইউ,এসসিএএনইউ ও এসসিএবিইউ এর উদ্বোধন মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে সালিশ বৈঠকে সন্ত্রাসী হামলা, গুরুতর আহত-১০

Reporter Name / ৭২২ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

 

সিলেট প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের গুয়াখাই গ্রামের জামে মসজিদে মঙ্গলবার দুপুরে এঘটনা ঘটে। আহতরা হলেন মাওলানা রফিকুর রহমান (৬৫), ফয়জুর রহমান (৬৭), মুমিন (৪৮), গুলজার (৩০), সুমন (২৬), সফিক (৬৮) এবং সালিশ ব্যাক্তি আজুর উদ্দিন (৬০) ও বিলাল উদ্দিন (৫৫)। জানাগেছে মাস খানেক পূর্বে গুয়াখাই গ্রামের গোপাট সংলগ্ন মালিকানা জমিতে একই গ্রামের সমছুর, গিয়াস, হাবিবুর ও সাহেদের নেতৃত্বে জোরপূর্বক দখল করে সীমানা নির্ধারন করে বাঁশের কুটা মারেন। এতে জমির মালিক মাওলানা রফিক, শফিকুর রহমান গংরা বাধা দেন। এতে উভয় পক্ষে উত্তেজনা দেখা দেয়। ঘটনার খবর পেয়ে এলাকার সালিশগন বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে বিচার সালিসির আওতায় নেন। এরই ধারাবাহিকতায় ১৫ জুলাই মঙ্গলবার দুপুরে গুয়াখাই জামে মসজিদে সালিশগন বিচারে বসে আলোচনা শুরু করেন এবং এক পর্যায় সমছু,গিয়াস গংরা দেশীয় অস্ত্র নিয়ে বৈঠকে উপস্থিত লোকজনের উপর হামলা চালিয়ে সালিশ ব্যাক্তিসহ জমির মালিক ১০/১২ জনকে গুরুতর আহত করে রাস্তা ব্যারিকেড দিয়ে মসজিদে আহতদের অবরুদ্ধ করে রাখেন।প্রায় ঘন্টা খানেক সময় আহতরা মসজিদে অবরুদ্ধ থাকায মসজিদের বারান্দা রক্তে ভেসে যায়। এক পর্যায় গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদকে বিষয়টি অবগত করার পর তিনি এসআই মারুফসহ একদল পুলিশ ঘটনাস্থলে পাটিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। আহতদের ১ম জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিওমেক হাসাপাতালে প্রেরণ করেন। জানতে চাইলে ওসি গোয়াইনঘাট সরকার তোফায়েল আহমেদ জানান আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাটিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরনের ব্যবস্থা করেছি এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd