• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

গোয়াইনঘাটে হাকুর বাজার-ঘোষগ্রাম কাঁচা রাস্তা পরিদর্শনে জয়নাল আবেদিন

Reporter Name / ২৫৫ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

 

সিলেট প্রতিনিধি:

গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাকুরবাজার থেকে ঘোষগ্রাম পর্যন্ত দুই কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে চরম অবহেলায় পড়ে রয়েছে। সড়কটি এখনো কাঁচা থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে, সৃষ্টি হয় কাদা। তখন সাধারণ পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে ওঠে; যানবাহন চলাচল তো দূরের কথা গর্তে পানি জমে রাস্তাটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ে। প্রতিদিন এই সড়কে যাতায়াত করেন স্থানীয় কয়েকটি গ্রামের শিক্ষার্থী, কৃষক, রোগীসহ হাজারো মানুষ। কিন্তু বছরের পর বছর এ দুর্দশার অবসান হয়নি।

গ্রামবাসীর কষ্ট অবসান ঘটাতে সরেজমিনে পরিদর্শন করেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিন।

আজ শুক্রবার ঘোষগ্রাম বড় মসজিদে জুম্মার নামজের শেষে গ্রামবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং রাস্তা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রাস্তার কাঁচা অংশ পাকাকরনে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন,ডৌবাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি শরিফ উদ্দিন,
ঘোষগ্রামের কৃতিসন্তান মাস্টার শফিক আহমদ, মাস্টার বদর উদ্দিন, মাস্টার ফয়জুর রহমান, হাকুরবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মাসুক আহমদ, ডৌবাড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মারুফ আহমদ, বায়তুল মাল সম্পাদক মানিক আহমদ, যুব জামায়াত নেতা ইমদাদ আহমদ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টা্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, জামায়াত নেতা ফয়সল আহমদ, ডৌবাড়ী ইউনিয়ন শিবিরের সভাপতি রেজওয়ান আহমদ,সেক্রেটারি নেওয়াজ আহমদ।

ঘোষগ্রামে আগমন উপলক্ষে গ্রামবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান ঘোষগ্রাম আল-ইহসান ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরল আমিন, সাবেক ছাত্রনেতা সাহাব উদ্দিন শিহাব, তৈয়বুর রহমান তুহিন, মাহদি আল আমিন, নুমান আহমদ, ইসমাইল হোসেন, ফয়েজ আহমেদসহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

2 responses to “গোয়াইনঘাটে হাকুর বাজার-ঘোষগ্রাম কাঁচা রাস্তা পরিদর্শনে জয়নাল আবেদিন”

  1. শফিক আহমদ says:

    জয়নাল আবেদিন ভাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd