মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম:
লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে মৌজাভিত্তিক সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর,বৃহস্পতিবার, সকালে চুনতি ইউনিয়ন পরিষদে আয়োজিত সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লোহাগাড়ার সাব-রেজিস্ট্রার মোহাম্মদ আরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন চুনতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন মাঝি, ইউপি সচিব বিকাশ বড়ুয়া, চুনতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, ইউপি সদস্য জাফর আলম, মনিরুল মাবুধ রয়েল, মুহদাদি, এনতেজার হোসেন, জানে আলম প্রকাশ জানু, শাহ আলম, নাছিমা আকতার, শিরিন সুলতানা, রফিক উদ্দিন মুন্সী, নুরুল আমিন মুন্সীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় চুনতি ইউনিয়নের বিভিন্ন মৌজার জমির মূল্য এবং মৌজাভিত্তিক সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।