• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কারাগারে মানবিক পরিবেশ নিশ্চিত করার নির্দেশ: নেত্রকোণায় জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শন ও বৃক্ষরোপণ ডিমলায় ভেজাল ও কম পরিমাপে পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা কবিতাঃ তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান গোয়াইনঘাটে নিষিদ্ধ জাল দিয়ে দেশীয় মাছ নিধনে উপজেলা প্রশাসন’র অভিযান: পুড়িয়ে ধ্বংস বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার কমিটি গঠনঃ মাসুম সভাপতি – জিল্লুর সাঃ সম্পাদক গোয়াইনঘাট পশ্চিম আলীরগাঁও ইউপি: প্যানেল দ্বন্দ্বে থমকে আছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম, ভোগান্তিতে হাজার হাজার মানুষ ডোমারে নিজ ঘর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে বোর্ড পুনর্গঠনের দাবি

চেতনা মডেল স্কুলে ক্লিন আপ শেরপুরের ৮৬তম পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক ইভেন্ট

Reporter Name / ৫০ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

পরিচ্ছন্ন মানসিকতা, পরিচ্ছন্ন বাংলাদেশ—এই স্লোগান কে সামনে রেখে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ক্লিন আপ শেরপুরের ৮৬তম পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক ইভেন্ট।

সোমবার সকাল ১১টায় শেরপুরের মাধবপুরে চেতনা মডেল স্কুলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

ক্লিন আপ শেরপুর সদর উপজেলা সহ-সমন্বয়ক মনিকা আক্তার রনীর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে মিডিয়া ও কমিউনিকেশন উপ-সমন্বয়ক মেহেদী হাসান সিফাত কারিগরি সহযোগিতা এবং লজিস্টিকস উপ-সমন্বয়ক মিনহাজ লজিস্টিক সাপোর্ট প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন লজিস্টিক টিম লিডার জিহাদ রানা, নাজমুল হাসান, টিম লিডার পারমিতা পাল এবং সদস্য শহিদুল, সাথী, লামিয়াসহ অন্যান্য ক্লিন আপ সহযোদ্ধারা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়। শিক্ষার্থী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় ইভেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, একটি পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব শেরপুর গড়ে তুলতে ক্লিন আপ শেরপুরের এই উদ্যোগ অব্যাহত থাকবে। আজকের ছোট্ট সচেতনতাই হতে পারে আগামীর জীবাণুমুক্ত, সুন্দর ও পরিচ্ছন্ন শেরপুর গড়ার ভিত্তি।

কর্মসূচিতে অংশগ্রহণ ও সহযোগিতা করায় শিক্ষার্থী, শিক্ষক এবং ক্লিন আপ শেরপুরের সকল সহযোদ্ধার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd