• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন

জনভোগান্তি নিরসনে নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি

Reporter Name / ৬৮ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

​নেত্রকোণা, প্রতিনিধি:
সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি। আজ বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
​গণশুনানিতে বিভিন্ন সেবাগ্রহীতা ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে তাঁদের বিভিন্ন সমস্যা, সামাজিক অসংগতি, অভাব-অভিযোগ ও স্মারকলিপি জেলা
প্রশাসকের কাছে তুলে ধরেন।
নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  খন্দকার মুশফিকুর রহমান।
আগত নাগরিকদের আবেদন ও অভিযোগ মনোযোগসহকারে শোনেন।
​এ সময় আবেদনের বিষয়বস্তু বিবেচনা করে কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধান দেওয়া হয় এবং বাকি সমস্যাগুলোর দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক।
​গণশুনানি শেষে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং হয়রানি মুক্ত সরকারি সেবা নিশ্চিত করাই জেলা প্রশাসনের লক্ষ্য। সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে দ্রুততম সময়ে টেকসই সমাধানের এই উদ্যোগের মাধ্যমে জেলা প্রশাসনের গণমুখী ও জনবান্ধব সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd