• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
  • [gtranslate]

টাইফয়েড ভ্যাক্সিন ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্রগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে টাইফয়েড ভ্যাক্সিন ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার, সকাল ১১টায় লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন।

সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ শিক্ষা, স্থানীয় সরকার, সমাজসেবা, তথ্য অফিস, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি বলেন, টাইফয়েড প্রতিরোধে এই ভ্যাক্সিন ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব। সভাপতির বক্তব্যে ডা. ইকবাল হোসাইন বলেন, আমাদের লক্ষ্য ১০০% শিশুকে টিকাদানের আওতায় আনা। এজন্য সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা দরকার। মাঠপর্যায়ে সবাই আন্তরিক হলে ইনশাআল্লাহ আমরা সফল হব। প্রোগ্রাম সঞ্চালন করেন আবাসিক মেডিকেল অফিসার ডা নুসরাত জাহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd