• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত শেরপুর সরকারি মহিলা কলেজে সাহিত্যচর্চা ও বইপাঠের প্রাণবন্ত আয়োজন রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার খুলনার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারে রাষ্ট্রপতিকে স্বাগত নবাগত এসিল্যান্ডের সাথে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোর নাম এই নামে হোক, আমি তোমাদেরই লোক’—ঠাকুরগাঁওয়ে আবেগে রাষ্ট্রপতি ​নারায়ণগঞ্জে ট্রাফিক পরিদর্শক আব্দুল করিমের বিদায় ও জিয়াউদ্দীনের যোগদান শিশু শিল্পীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টুপিওয়ালা আর বাচ্চাদের দল চায় না দেশে একটা নির্বাচন হোক, ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি নেতা তুহিন

Reporter Name / ২৬৩ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি

১লা সেপ্টেম্বর নীলফামারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও নীলফামারী ১নং আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন,গণতন্ত্রে ফিরতে হলে একমাত্র পথ হচ্ছে একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন। অথচ আজকে টুপিওয়ালা আর বাচ্চাদের দল চায় না দেশে নির্বাচন হোক।”
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা বিএনপির আয়োজনে শহরের পিটিআই মোড়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল।
ইঞ্জিনিয়ার তুহিন অভিযোগ করেন, “যখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে চাই, তখন একটি দল ও সরকারের কিছু অংশ মিলে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা জানে সুষ্ঠু নির্বাচনে গেলে ক্ষমতায় থাকার সুযোগ নেই। তাই পিআর পদ্ধতির মতো নানা ফর্মুলা দিচ্ছে। অথচ আমাদের সংবিধানে এমন কোনো পদ্ধতি নেই।”
তিনি আরও দাবি করেন, “দেশের ৮০ শতাংশ মানুষ নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন চায়—এ কথা বলা হচ্ছে। অথচ আমি মনে করি দেশের ৯০ শতাংশ মানুষই এই পদ্ধতি সম্পর্কে জানে না। এসব প্রস্তাব দিচ্ছে তারা, যারা ক্ষমতার বাইরে থেকেও সরকারের সুবিধা ভোগ করছে।”
এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd