• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিক নবীন সোহেলের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ম্যানিটোবায় নিম্নআয়ের পরিবারগুলোর শিশু যত্ন (Day Care) ফি বাতিল খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন শান্তিগঞ্জে হাতকড়াসহ পালানো আসামি পুনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ সাব্বাস ট্রাফিক পুলিশ লবনচরা থানা পুলিশের অভিযানে হারানো ৩ অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জীবন যেনো এক অংক উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রা, নেত্রকোণা জেলা প্রশাসন থেকে বিদায় নিলেন সুখময় সরকার

ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে এমপি মানসুরা আলম

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসন-২৬-এর সংসদ সদস্য মানসুরা আলম।
গত বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ১০টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম এসব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
গঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদকে। এ কমিটির সদস্য হিসেবে মানসুরা আলমসহ অন্যান্য সংসদ সদস্য দায়িত্ব পেয়েছেন।
এদিন গঠিত ১০টি সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে রয়েছে—কৃষি, শিক্ষা, মহিলা ও শিশু, সড়ক পরিবহন ও সেতু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, তথ্য ও সম্প্রচার, পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এসব কমিটির মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রমে সংসদীয় নজরদারি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় মানসুরা আলমের সংসদীয় কার্যক্রমে নতুন এক গুরুত্বপূর্ণ দায়িত্ব যুক্ত হলো। তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতের বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে তিনি কমিটির কার্যক্রমে ভূমিকা রাখার সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd